রোজদিন ডেস্ক: বর্ধমানের কাটোয়ায় গান্ধীজির পূর্ণাবয়ব মূর্তির মুখ ও হাত কালো কাপড়ে ঢাকা ! কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এর তীব্র নিন্দা করে বলেন, নিশ্চিত ভাবেই এটি দুষ্কৃতি দের কাজ। গান্ধীজির মূর্তির মুখ, হাত কালো কাপড়ে ঢেকে তাঁর আদর্শ,নীতি ও চলার পথ কে ভোলানো যাবে না। এই ঘটনা র নেপথ্যে কোন ষড়যন্ত্র আছে বলে তিনি মনে করেন।
বিজেপি ও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। দলের কাটোয়া নগর সভাপতি সুমন দেবনাথের অভিযোগ, এটি শুধু গান্ধীজির মুর্তির অবমাননা নয়,দেশের ইতিহাস ও সংস্কৃতির ও অসম্মান।
আজ সকালে জনবহুল এমন কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তায় কয়েকজন নির্মাণ শ্রমিক প্রথম তা দেখেন। এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ সেখানে গিয়ে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশ এসে জাতির জনকের মুর্তির মুখ, হাত থেকে কালো কাপড় সরিয়ে দেয়। স্থানীয় বহু মানুষ গঙ্গাজল, দুধ দিয়ে মূর্তি শুদ্ধিকরণ করেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এর তীব্র ধিক্কার জানিয়ে কারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পুলিশ আশেপাশের সি সি টি ভি ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতি দের চিহ্নিত করার চেষ্টা করছে।
১৯৯৮ সালে কাটোয়ার গুরুত্বপূর্ণ এই চৌরাস্তায় গান্ধীজির পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়। আজ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment