তারাতলা বিপর্যয়ে মুখ্যসচিব সহ আমলাদের চিঠি দিল জাতীয় মানবাধিকার কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন।। এই মর্মে রাজ্যের মুখ্যসচিব, কলকাতার পুলিশ কমিশনার ও পুর কমিশনার কে চিঠি দিয়েছে তারা।
সূত্রের খবর, এই মর্মান্তিক ঘটনা র তদন্ত কতদূর এলিয়েছে, আর্থিক সহায়তা কি দেওয়া হয়েছে, ইত্যাদি নিয়ে বিশদ তথ্য চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
উল্লেখ্য, গত ২৪ জুনের এই ভয়াবহ দুর্ঘটনায় ষোল জন প্রাণ হারিয়েছেন। এখন ও অনেকে অসুস্থ। রাজ্য সরকার নিহত দের পরিবার প্রতি দশ লক্ষ টাকা ও প্রধানমন্ত্রী র পক্ষে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে এই রাজ্য সহ সারা দেশ কে।।জাতীয় মানবাধিকার কমিশনের স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট চাওয়ায় তা স্পষ্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*