রোজদিন ডেস্ক: রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই এর নেতৃত্বে কমিটি গঠনের প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, কমিটি চার মাসের মধ্যে রিপোর্ট দেবে। গুজরাট, উত্তরাখন্ডে চালু হওয়া এই বিধি কে ভিত্তি করে এই রাজ্যে কিভাবে তা বলবৎ করা যায় সব কিছু খতিয়ে দেখবে ওই কমিটি। রাজ্য সরকার এই বিলের খসড়া বিধান সভা য় পেশের আগে তা পর্যালোচনা করবে বলে জানা গেছে।
অগ্নিমিত্রা পাল আরও জানান,
আলিপুর দুয়ার, দুই চব্বিশ পরগণা, মালদা, পুরুলিয়া, পুর্ব মেদিনীপুর, ঝাড়্গ্রাম, কলকাতা র সিটি সেশন কোর্ট ইত্যাদিতে ৩৯ টি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদিত হয়।
বিভিন্ন বিষয়ে বারটি সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে।
তাঁদের সরকার সময়ের আগে অনেক কিছু ভাবেন বলে অগ্নিমিত্রা পাল জানান।

Be the first to comment