রোজদিন ডেস্ক: প্রাক্তন তৃণমূল সরকারের আমলে হওয়া দুর্নীতি, আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে রাজ্য সরকার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি গঠন করবে।
অপর এক কমিটি শিল্পমন্ত্রী তাপস রায়-এর নেতৃত্বে গঠিত হওয়ার মন্ত্রিসভার অনুমোদন পেল। এই কমিটি বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখবে।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই মন্ত্রী গোষ্ঠীর কাজের অভিমুখ, রূপরেখা ইত্যাদি নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।
মূলত আগের সরকারের আমলে আইন শৃঙ্খলা, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, নিয়োগ দুর্নীতি, বিভিন্ন দফতরে নিয়োগ সহ দুর্নীতি, শিল্প সম্মেলনে বিপুল খরচ ও আসল লগ্নি, আর জি করে অভয়া কান্ড, ভেঙে পড়া সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, প্রশাসনিক অনিয়ম ইত্যাদি সব কিছুই খতিয়ে দেখা হবে।
এই সব নিয়ে পরে শ্বেত পত্র প্রকাশ করবে রাজ্য।
এর মাধ্যমে প্রাক্তন সরকারের দুর্নীতি, অপশাসন ইত্যাদি তুলে ধরা হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।

Be the first to comment