- রাজ্য জুড়ে পালিত হচ্ছে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী।
- এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্মরণ করলেন তাঁর অবদান।
- রাজ্য বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেনে শ্যামাপ্রসাদের মূর্তিতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর মুখ্যমন্ত্রী ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন স্কুলে যান। স্কুলের সংস্কারে ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন তিনি।
- তিনি বলেন, পশ্চিমবঙ্গের পাঠ্য পুস্তকে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা ছিল তা আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হবে। বাম-তৃণমূল শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দিতে চেয়েছিল, তা হবে না।
- কলকাতা বিশ্ববিদ্যালয়েও মহা সমারোহে পালিত হল সংস্থার প্রাক্তন উপাচার্য শ্যামাপ্রসাদের জন্মদিবস।
- শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে অংশ নিতে একটু পরেই শহরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত ধৃত দুই, আটক তিন, পরিস্থিতি এখনও থমথমে।
- মমতা ছাড়াই বারুইপুরে তৃণমূলের প্রতিনিধি দল। রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা।
- তৃণমূল কার? আজই ফয়সালা নির্বাচন কমিশনে? তুঙ্গে কৌতুহল
- আজ নির্বাচন কমিশনে নথি জমা দেবে কালীঘাট ও ঋতব্রত শিবির। টানটান উত্তেজনা দলের অন্দরে।
- নরওয়ের কাছে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল।
- দশ জনে খেলেও মেক্সিকোর বিরুদ্ধে রূদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের। শেষ আটে নরওয়ের সামনে হ্যারি কেনরা।

Be the first to comment