শ্যামাপ্রসাদের জন্মদিন, প্রধানমন্ত্রীর বার্তা

Spread the love

রোজদিন ডেস্ক :

সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে তাঁর সরকার শ্যামাপ্রসাদ মুখার্জি কে প্রকৃত সম্মান জানিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জানান।

প্রয়াত নেতার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে স্বাধীনতা সংগ্রাম, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান নিয়ে আজ এক দীর্ঘ প্রতিবেদনও লেখেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান।

প্রতিবেদনে প্রধানমন্ত্রী লেখেন, যাঁরা জাতীয়তাবাদকে অগ্রাধিকার দিয়ে দেশ সেবায় নিয়োজিত হতে চান, তাঁদের কাছে আজ একটি বিশেষ দিন। জীবনের নানা সময়ে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রমাণ করেছেন, তাঁর কাছে মা ভারতীর থেকে বেশি জরুরি আর কিছু ছিল না। অসীম সাহসে ভর করে আজীবন দেশের সেবা করে গেছেন তিনি।

বাংলার বাঘ আশুতোষ মুখার্জির পুত্র শ্যামাপ্রসাদ ইচছা করলে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে পারতেন বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিন্তু তিনি তা করেননি। একদিকে ঔপনিবেশিকতাবাদ ও অন্যদিকে বামপন্থার বিরুদ্ধে আদর্শের লড়াই করে গেছেন। মানুষের পাশে দাঁড়ানোর কর্তব্য থেকে কখন ও আদর্শ্চ্যুত হননি।

এই প্রতিবেদনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু, কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, প্রথম সংবিধান সংশোধন বিলে দেশের মানুষের মতপ্রকাশের অধিকারে সরাসরি আক্রমণ করা হয়েছিল।

শিক্ষাবিদ হিসাবে ও শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*