বাঁচাতে পারল না নেইমারের গোলও, নরওয়ের কাছে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় সাম্বার

Spread the love

প্রতিবেদন: নরওয়ের কাছে ২-১ গোলে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিল ৬ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ বিশ্বকাপ ম্যাচে গোল করেও জশ পেলেন না নেইমার। মাথা নীচু করেই মাঠ ছাড়তে হল। অধরাই রয়ে গেল বিশ্বকাপ। সেই সঙ্গে ব্রাজিল সমর্থকদের হতাশায় ডুবিয়ে এই হারের সঙ্গেই অবসর ঘোষণা করলেন নেইমার। ২০০২ সালে শেষবার ট্রফি জেতার পর থেকে মোট ৬টা বিশ্বকাপে ধারাবাহিক ভাবে ব্যর্থ তারা। কেন হারল ব্রাজিল, কেন পেনাল্টি মারলেন না ভিনিসিয়াস নিজে – সেই নিয়ে হাজারো প্রশ্ন ব্রাজিল সমর্থকদের মন। ৭৯ মিনিট অবধি ০-০ থাকার পরেও কিভাবে শেষ ১২ মিনিটে ২ গোল খেল ব্রাজিল ডিফেন্স, এই নিয়েই প্রশ্ন তুলছেন ফ্যানরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে দু’দলই। ৩ মিনিটের মাথায় প্যাট্রিক বার্গের গোল অফসাইডের জন্য বাতিল হয়। ১০ মিনিটের মাথায় ব্রাজিল সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। ম্যাথিউজ কুনহাকে বক্সের মধ্যেই ফাউল করে নরওয়ে। কিন্তু পেনাল্টি মিস করেন ব্রুনো গুইমারায়েস। এরপর থেকে একের পর এক ব্রাজিলের গোলমুখী শট রুখে দেন নরওয়ে গোলকিপার নেল্যান্ড। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে নিশ্চিত গোল বাঁচান ব্রাজিল গোলকিপার অ্যালিসন বেকার। ৭৯ মিনিটের মাথায় অবশেষে এগিয়ে যায় নরওয়ে। শেলডেরাপের ক্রস থেকে দুরন্ত হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন হাল্যান্ড। তারপর ৯০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ব্রাজিলের স্বপ্ন ভেঙে দেন হাল্যান্ড। এই গোল করার সঙ্গে সঙ্গে চলতি বিশ্বকাপে ৭ গোল হয়ে গেল তাঁর। শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে বক্সের মধ্যে ব্রাজিল পেনাল্টি পেলে তা থেকে গোল করে ব্যবধান কমান নেইমার। এই বিশ্বকাপে এটিই তাঁর প্রথম গোল। রাউন্ড অফ ১৬ থেকেই বিদায় নিল ব্রাজিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*