- বারুইপুরে বালিকার নৃশংস ধর্ষণ, হত্যা কান্ডে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বারুইপুরে এসপি কার্যালয়ে তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। বালিকার মা, বাবা, পরিজনরা সেখানে এসেছিলেন।
- ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের সময়ে যে ভাবে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে অভিযোগ, তারও নিন্দা করেছেন শুভেন্দু। গণপিটুনিতে নিহতও নির্দোষ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
- নবান্নে তারাতলা কাণ্ডে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ভবিষ্যতে এ রকম ঘটনা যাতে না ঘটে তা খেয়াল রাখা হবে। রাজ্য সরকার আপনাদের পাশে আছে। কেউ যদি মনে করেন আপনার ক্ষতের চিকিৎসা সম্পূর্ণ হয়নি, এখনও চিকিৎসার দরকার তা হলেও সাহায্য পাবেন। দুর্ঘটনায় মৃতদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবে সরকার।’
- তৃণমূলীদের জন্য দরজা বন্ধ রেখেছে বিজেপি। এই অবস্থায় বহু তৃণমূল নেতা বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দলে নাম লিখিয়ে ঘুরপথে বিজেপির সংস্রবে আসার চেষ্টা করছেন বলে অভিযোগ। এ নিয়ে সরব আদি বিজেপিরা। দিনহাটার বিজেপি নেত্রী শাবানা খাতুন-সহ অনেকেই সামাজিক মাধ্যমে এই বিষয়টি উল্লেখ করেছেন।
- ফুটবল খেলা ঘিরে ঝামেলা, আর তারপর নাবালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
- ইডি স্ক্যানারে তৃণমূল কংগ্রেসের তহবিল। মঙ্গলবার সকাল থেকে শহরের ৫ জায়গায় চলছে তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি চালানো হয়েছে।
- সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ির উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
- ৮ জুলাই কলকাতায় কালীঘাট তৃণমূল কংগ্রেসের একটি মিছিলের শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশিকা অনুযায়ী, মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। দুপুর আড়াইটে থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত, অর্থাৎ দুই ঘণ্টার মধ্যে এই কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
- এক মহিলাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগরের গুমা তাজপুর এলাকায়। সোমবার সকালে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রিঙ্কু দাস (৩০)।
- শনিবার ধূপগুড়ির দাউদমালি এলাকায় সরকারি নিয়ম না-মেনে গো-হত্যা, অবৈধ ভাবে কসাইখানা চালানো এবং গোমাংস কারবারের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন এক সাংবাদিক সাদ্দাম হোসেন। রবিবার রাতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে ধূপগুড়ি থানার পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ৩৮টি গোরু।
- বন্দুক দেখিয়ে হুমকি,বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত, গলার চেন ছিনতাই এবং জাতপাত তুলে গালিগালাজের অভিযোগে পূর্ব বর্ধমানের রায়ান ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ।
- মঙ্গলবার সকালে এক দল যুবক এসে অনুব্রত মণ্ডলের বাড়ির কাছে অবস্থিত পার্টি অফিসে ‘ভোট পরবর্তী হিংসা পরিচালনা করা হয়েছিল এই পার্টি অফিস থেকেই’, অভিযোগ তুলে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ।
- বেতন বৃদ্ধি, সম কাজে সম বেতন, সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত অস্থায়ী কর্মীদের সরকারি সুযোগ-সুবিধা প্রদান, কর্মীদের সচিত্র পরিচয় পত্র প্রদান, ৬০ বছর পরে কর্মীদের অবসরকালীন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে খড়গপুর পুরসভার অস্থায়ী কর্মীদের বিক্ষোভ।
- কেরালার ওয়েনাড জেলার মেপ্পাডির কাল্লাডিতে মীনাক্ষী ব্রিজের কাছে মঙ্গলবার ভয়াবহ ধস নেমেছে। বহু লোকের ধসের তলায় আটকে থাকার আশঙ্কা করছে প্রশাসন।
- রাজস্থানের জয়পুরে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতির ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা মারলে দুই শিশু-সহ একই পরিবারের তিন জনের মৃত্যু। পুলিশ জানায়. গুরুতর জখম দুই জন।

Be the first to comment