কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কলকাতায় এস এফ আই এর অবস্থান বিক্ষোভ

Spread the love

রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে অবস্থান বিক্ষোভ পালন করলো এস এফ আই। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি কে উপেক্ষা করে বিশাল মিছিল করেন তাঁরা। বারুইপুরে বালিকার নৃশংস ধর্ষণ, হত্যার প্রতিবাদেও তাঁরা সরব হন।
নিট পরীক্ষা বাতিলের পর থেকে ধর্মেব্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেস, বামপন্থীরা জোরদার আন্দোলনে নেমেছেন। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সমর্থক রা দীর্ঘদিন ধরে অনশন করছেন। লাদাখের শিক্ষাবিদ, সমাজ কর্মী সোনম ওয়াংচুক ও এতে সামিল হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*