- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ়ের সঙ্গে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড-তে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘এমসিজি-তে পা রাখলেই যে কোনও ভারতীয়ের মনে একসঙ্গে দু’টি অনুভূতি জাগে।
- বারুইপুরে গণপিটুনি, পুলিশকে মারধর, ভাঙচুর এর ঘটনায় নতুন করে গ্রেপ্তার আরও পাঁচ অভিযুক্ত।
- সাইবার জালিয়াতির কবলে পড়লেন বিজেপির শীতলখুচির বিধায়ক সাবিত্রী বর্মন। বৃহস্পতিবার দুপুরে তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়। এরপরই বিধায়কের পরিচিত বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি মাথাভাঙা সাইবার থানায় অভিযোগ দায়ের করেন সাবিত্রী।
- আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ এবং সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। তার প্রভাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।
- আজ সারাদিনই কলকাতা-সহ দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়। শুধুমাত্র দক্ষিণে নয়, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামেও। ১২ই জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। মাইকিং করে সতর্ক করেছে পুলিশ।
- কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও। খড়গপুরে অভিযুক্তর বাড়ির সামনে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। অভিযুক্তকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম।
- গুরুগ্রামে এনকাউন্টারে নিকেশ চার গ্যাংস্টার দলের সদস্য। গুরুগ্রামের সুশান্ত লোক ফেজ়-২ এলাকায় এই এনকাউন্টারে আহত হয়েছেন ক্রাইম ব্রাঞ্চ-এর তিনজন পুলিশ কর্মীও। ওই দুষ্কৃতী দলের এক সদস্যও গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
- জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের টোলদি নাল্লার কাছে অমরনাথ যাত্রীদের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় পাঁচজন তীর্থযাত্রী আহত হন।
- মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের মোট ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, গত দু’দিনের মার্কিন বিমান হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৭৮ জন আহত হয়েছেন।
- ইরানের পাল্টা হামলার জেরে বাহরিন, কুয়েত, কাতার ও জর্ডনে সতর্কতা জারি করা হয়েছে। বাহরিনে, যেখানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর রয়েছে, সেখানে অন্তত তিনবার সাইরেন বেজেছে। কুয়েত ও কাতারের দিকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ।

Be the first to comment