গত ১৫ বছরে সরকারি অর্থের অপচয়, আর্থিক অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশে উদ্যোগী রাজ্য সরকার

Spread the love

প্রতিবেদন: তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের শাসনকালে বিভিন্ন দফতরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে এ বিষয়ে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ-সহ একাধিক দফতরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বিভিন্ন দফতরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার হয়েছে কি না, বরাদ্দ অর্থের অপচয় বা আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে। প্রতিটি দফতরকে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই তৃণমূল সরকারের ১৫ বছরের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে রাজ্য সরকার। প্রতিটি দফতরকে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই শ্বেতপত্রের খসড়া তৈরি হবে। প্রয়োজনে প্রকল্পভিত্তিক আর্থিক নথি, প্রশাসনিক অনুমোদন, ব্যয়ের হিসাব এবং নিরীক্ষা-সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হবে। সরকারের একাংশের মতে, এই শ্বেতপত্রের মাধ্যমে গত দেড় দশকের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ডের একটি পূর্ণাঙ্গ চিত্র জনসমক্ষে তুলে ধরা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*