রোজদিন ডেস্ক :
ভারতেও নাবালকদের সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির কথা ভাবা হচ্ছে! অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রীর কথায় এই ইঙ্গিত মিলেছে। ওখানে এক অনুষ্ঠানে বক্তব্য রেখে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় নাবালকদের সমাজমাধ্যম ব্যবহারে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাঁরা তা দেখে শিখছেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইউএই ইত্যাদি দেশে ১৬ বছরের নীচে বয়সীদের সমাজ মাধ্যমে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা আছে।
ভারতেও নাবালকরা সমাজ মাধ্যম ব্যবহার করে নানা ফাঁদে পড়ে। নিজেদের মানসিকতায় নানা জটিলতা আসে। এই প্রেক্ষিতে এই দেশেও নাবালকদের সমাজ মাধ্যমে ব্যবহারে নিয়ন্ত্রণ জারি হবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
তবে তা কতটা কার্যকর করা সম্ভব তা নিয়েও বিভিন্ন মহলে সংশয় আছে।

Be the first to comment