রোজদিন ডেস্ক :
জনপ্রিয় বিশিষ্ট অভিনেতা অসুস্থ রাজেশ শর্মাকে হাসপাতালে দেখে এলেন ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালে ভর্তি অভিনেতাকে পৃথকভাবে দেখতে যান কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি সহ অন্যরাও।
সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র পক্ষে রাজেশ শর্মাকে শুভেচ্ছা বার্তা জানান।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে আশুতোষ চ্যাটার্জিরা তাঁকে দেখতে গেছিলেন। তাঁরা ও রাজেশ শর্মাকে শুভেচ্ছা বার্তা দেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে বিমান সফরকালে বিষাক্ত কীটের দংশনে রীতিমত অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় এই শিল্পী।
তাঁর শরীরের নিম্নাংশে যন্ত্রণা হয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এখন তিনি বিপদমুক্ত। বিষাক্ত মাকড়সা তাঁকে কামড়েছিল বলে জানা যায়।
জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতার খবরে এই রাজ্য সহ বলিউডে ও উদ্বেগ ছড়ায়। অত্যন্ত শক্তিশালী এই অভিনেতা বাংলা, হিন্দি চলচ্চিত্র জগতে খুবই জনপ্রিয়।
সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

Be the first to comment