- আজ পূর্ব মেদিনীপুরে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জেলার সাংসদ, বিধায়কদের পাশাপাশি থাকছেন জেলা বিজেপি নেতৃত্ব।
- সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে এত দিন শুধু হাসপাতালে ১৪ বছর বয়সি কিশোরীদের টিকাকরণ হতো। এ বার সরকারি–বেসরকারি সব স্কুলে ভ্যাকসিন দেওয়া হবে।
- শনিবার রাতে পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়-সহ তার ভাইপো কৃপা সিন্ধু বন্দ্যোপাধ্যায় ও চরণ পাহাড়ি দাস, এই ৩জনকে গ্রেফতার করে পুঞ্চা থানার পুলিশ।
- পানিহাটির নির্মল ঘোষকে দলে না নেওয়ার সিদ্ধান্ত ঋতব্রত শিবিরে। ‘কেউ ওনাকে ডাকেনি। ওনাকে আমরা নিচ্ছি না।’ সাফ সিদ্ধান্ত জানাচ্ছে ঋতব্রত শিবির।
- ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে রাজ্যের মোট ১৮টি বন্ধ জুট মিলের মধ্যে ১৫টি পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে প্রায় ৩০ হাজার শ্রমিক আবার কাজে ফিরতে চলেছেন।
- সম্পত্তির মিউটেশন এবং বকেয়া সম্পত্তি কর আদায়ের নামে প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়াকে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ধৃতের নাম শামসুদ্দিন জমাদার।
- বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় তদন্তকারী অফিসার পরিবর্তন করা হয়েছে। মামলার দায়িত্ব দেওয়া হয়েছে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়কে।
- রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত রকমের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
- মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেল সাড়ে ৪টেয় গ্রিন লাইনে দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে। তবে শেষ মেট্রো ছাড়ার সময়ের কোনও পরিবর্তন হয়নি।
- ম্যাক অ্যালিস্টার, লাউতারো, হুলিয়ান আলভারেজ – এই ত্রয়ীর গোলে শেষ চারে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা। শেষ চারে এবার তাদের বিরুদ্ধে ইংল্যান্ড।

Be the first to comment