বারুইপুরে নির্যাতিতার বাবাকে চাকরি দিলো রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক :

বারুইপুরে নির্যাতিতার বালিকার বাবাকে কারা দফতরে চাকরি দিলো রাজ্য সরকার। সূত্রের খবর, পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

ছোট মেয়ের নৃশংস, মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবারটি এখন শোকস্তব্ধ। একটু মানসিক স্থিতি এলে নির্যাতিতার বাবা কাজে যোগ দেবেন বলে জানা যায়।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত বালিকার বাড়ি গিয়ে তাঁদের সহায়তার প্রস্তাব দেন। পরে তিনি জানান, পরিবারের সম্মতিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। কি সহায়তা, প্রয়োজন হলে পরিবারই তা জানাবে।

সূত্রের খবর, সরকারের এই সহায়তা তাঁরা গ্রহণ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*