চলে গেলে ২১ জুলাই এর আগে যান, বার্তা মমতা ব্যানার্জির 

Spread the love

রোজদিন ডেস্ক :

ক্ষমতা হারানোর পর তাঁকে ছেড়ে চলে যাচ্ছেন একদা ঘনিষ্ঠরা। গতকাল গেছেন মদন মিত্র। আজ মণীশ গুপ্ত, তাপস চ্যাটার্জিও তাঁর শিবির ছাড়বেন বলে জানিয়েছেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জানিয়ে দিলেন, ইডি, সিবিআই, বিজেপির চাপে যাঁরা যাবেন, ২১ জুলাই এর আগেই চলে যান। লোটাকম্বল নিয়েই যান।

২১ জুলাই থেকে তিনি নতুন ভাবে দল সাজিয়ে তুলবেন বলে ইঙ্গিত মিলেছে। বিজেপিকে বিঁধে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি বলছে নামও রাখবে না, নিশানও রাখবে না, অনেক দল অনেক বার প্রতীক বদল করেছে। ক্ষমতার জোরে দলের নাম বদল করা যায়, তার ভাবনা, লক্ষ্য, দৃষ্টিভঙ্গি বদল করা যায় না।

তাঁর দলের কুড়ি জন সাংসদ সম্প্রতি অতি অখ্যাত এক দলে যোগ দেওয়ার প্রেক্ষিতে এই মন্তব্য বলে অভিজ্ঞ মহল মনে করেন।

অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম না করে তিনি বলেন, এক সাংসদ অভিনেত্রী বিজেপি নেতার সঙ্গে বৈঠক করে পদত্যাগ করলেন। এতে তাঁরা দুর্বল হবেন না বলে দৃঢ়ভাবে জানান।

তাঁর দলে যাঁরা থাকবেন, তাঁরা সোনার খনি বলে আজও মন্তব্য করেন তিনি।

এই সঙ্গে মমতা ব্যানার্জি দাবি করেন, যাঁরা তাঁর সঙ্গ ছাড়ছেন, তাঁদের অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।

যদিও এই নিয়ে তিনি বিশদ কিছু বলেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*