রোজদিন ডেস্ক :
মুর্শিদাবাদের ভয়াবহ দুর্ঘটনার দিন আজ আসানসোলেও দুর্ঘটনার কবলে পড়ুয়াদের পুলকার। একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে ধাক্কা মারে পড়ুয়া বোঝাই পুলকারে। মুর্গাসোলের এই দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে প্রাণ হারান পথচারী। পুলকারটিও দুমড়ে মুচড়ে গেছে৷ সাত পড়ুয়া সামান্য আহত হওয়ায়
তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় মানুষ জন নিয়ন্ত্রণহীন মিনিবাসের চলাচল নিয়ে প্রশ্ন তুলেছেন।
নিহত পথচারী জয়দেব মন্ডলের (৬৫) দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। মিনিবাসটি আসানসোল থেকে রানিগঞ্জের দিকে যাচ্ছিল। প্রচন্ড গতিতে এসে তা প্রথমে পথচারীকে ধাক্কা দেয়, এরপর দাঁড়িয়ে থাকা পুলকারেও ধাক্কা দেয়। এরপরই চালক ও খালাসি
মিনিবাসটি ওখানে রেখেই উধাও হয়।
পড়ুয়াদের আর্ত চিৎকারে স্থানীয় মানুষ দ্রুত এসে তাদের উদ্ধার করেন। আসে পুলিশ ও। চালক, খালাসির খোঁজ চলছে। এলাকায় চাপা উত্তেজনা আছে।

Be the first to comment