পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজ়েন-চালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮৯ কিলোমিটার দীর্ঘ ঝিন্দ-সোনিপত রুটে চলবে এই ট্রেন। এ দিন ঝিন্দ স্টেশন থেকেই ট্রেনটিকে যাত্রা শুরুর সবুজ সঙ্কেত দেখান প্রধানমন্ত্রী।
  2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,‘হাইড্রোজ়েন ট্রেন মেড-ইন-ইন্ডিয়ার সবথেকে বড় উদাহরণ। হাইড্রোজেন ট্রেনের জন্য আগামী দিনে অনেক কারখানা হবে তাতে কর্মসংস্থান বাড়বে। আগে ৭০ শতাংশ ট্রেন চলত ডিজ়েলে। এখন ৯৯% ট্রেন চলে বিদ্যুতে। জ্বালানির সঙ্কট হলেও ট্রেন চলাচলে কোনও অসুবিধা হয়নি।’
  3. মুর্শিদাবাদের ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ সকালে মুর্শিদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যে সব পরিবার, বিশেষ করে যেসব বাবা-মা তাঁদের সন্তানদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এই অসহনীয় শোক লাঘব করার মতো কোনও ভাষা নেই। এই কঠিন সময়ে সমগ্র রাজ্য শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে রয়েছে।
  4. মুর্শিদাবাদে রেল দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি রেলের প্রতিমন্ত্রী ছিলেন। ঘটনাস্থলে পৌঁছেই প্রথমে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। তারপর সেখান থেকেই রেলমন্ত্রীকে ফোন করেন অধীর। দুর্ঘটনার বিষয়ে জানান।
  5. মুর্শিদাবাদ জেলায় লেভেল ক্রসিংয়ে রেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।
  6. মুর্শিদাবাদে লেভেল ক্রসিং দুর্ঘটনায় গেটম্যান এবং সুপারভাইজ়ারকে কর্তব্যের গাফিলতির কারণে সাসপেন্ড করা হয়েছে।
  7. বাঁকুড়ার মেজিয়ায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সেখানে শ্যাম স্টিলের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে আসতে চলেছে ১৫ হাজার কোটির বিনিয়োগ।
  8. শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, এতদিন যত শিল্প সম্মেলন হয়েছে সব বোগাস। কিছুই করে যায়নি, কিছুই রেখে যাইনি। মনে হচ্ছে রাজ্যে আমিই স্টার্ট আপ শিল্পমন্ত্রী।
  9. শুক্রবার ভোরে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী কাজল।
  10. মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহী তৃণমূল শিবিরে যোগ দিলেন রাজারহাট-নিউ টাউনের পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়।
  11. বিদ্রোহী তৃণমূল শিবিরে যোগ দিলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস।
  12. রাস্তার ধারে পাইস হোটেলে আগুন। ভস্মীভূত হয়ে গেল হোটেল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে গান্ধী মোড় সংলগ্ন এলাকায়।
  13. ইংরেজবাজার পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অশোক সাহা তাঁর এলাকায় পুরসভার দোকান বিলিতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি করেছেন। লাখ লাখ টাকা কাটমানি নিয়েছেন। ওই কাউন্সিলারকে হেনস্থা করলেন একদল মহিলা। পরে তাঁদের সঙ্গে কয়েকজন যুবকও যোগ দেন।
  14. ভুয়ো পরিচয়পত্র তৈরি করে গত পাঁচ বছর ধরে ভারতে বসবাসের অভিযোগ। অবশেষে কলকাতায় গ্রেপ্তার এক আফগান নাগরিক। ধৃতের নাম জামিল খান।
  15. রাসায়নিক সার দিয়ে এটিএম লুটের চেষ্টার অভিযোগ উঠল হুগলির উত্তরপাড়ায়। গোটা ঘটনায় স্তম্ভিত পুলিশ আধিকারিকেরাও। তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*