রোজদিন ডেস্ক :
হাওড়ার নিখোঁজ কিশোরী শ্যুটার দময়ন্তী সেনের খোঁজ এখনও মেলেনি। তাঁর পরিবারের সঙ্গে উদ্বিগ্ন ক্রীড়া মহল সহ সারা রাজ্যই। জাতীয় দলের ট্রায়ালে সুযোগ পাওয়া এমন একজন প্রতিভাবান শ্যুটার আচমকা কোথায় হারিয়ে গেলেন, কেউ ভেবে কূল কিনারা পাচ্ছেন না। গতকাল হাওড়া স্টেশনের সিসিটিভি-তে দেখা গেছিল দময়ন্তী সেনকে। এরপর তন্ন তন্ন করে তাঁকে খুঁজছে পুলিশ সহ অন্যরাও।
আজ উদ্বিগ্ন ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ তাঁর বাড়ি যান। পরিবারের সঙ্গে কথা বলেন। দময়ন্তীকে খুঁজে বার করতে সব রকম প্রচেষ্টা, সহায়তার কথা বলেন।
মাত্র ষোল বছরের কিশোরী বাড়ি থেকে কিছু কেনাকাটা করতে বেরিয়ে কোথায় গেলেন তা কেউ বুঝতে পারছেন না৷

Be the first to comment