অভিষেকের বিদেশযাত্রার অনুমতি দিল না হাইকোর্ট, তবে বাড়ল রক্ষাকবচের মেয়াদ

Spread the love

প্রতিবেদন: ‘চার তারিখের পর ডিজে বাজবে’, মামলায় কলকাতা হাইকোর্টে স্বস্তিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে এই মামলায় ২১ জুলাই পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। সোমবার তার মেয়াদ ৬ অক্টোবর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ানো হল। ফলে এই সময়সীমার মধ্যে তাঁকে গ্রেফতার, বা তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের পর্যবেক্ষণ, অভিষেক যেহেতু তদন্তে সহযোগিতা করছেন সেই জন্য অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ বাড়ানোর নির্দেশ দিল আদালত। তবে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে রক্ষাকবচের মেয়াদ বাড়লেও।তাঁর বিদেশযাত্রার আবেদন খারিজ করল আদালত। চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু সোমবার তাতে সাড়া দিল না আদালত। আগস্ট মাসে এই আবেদন শোনা হবে বলে জানিয়ে দেন বিচারপতি। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আমাদের রাজ্যে এত ভালো ভালো চোখের ক্লিনিক রয়েছে। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানকে দিয়ে পরীক্ষা করানো হবে। এই সমস্যার চিকিৎসা এখানে সম্ভব কিনা জানার চেষ্টা হবে। বিচারপতির মতে, তাঁর চোখের চিকিৎসা এখানে হয় কিনা সেটা আগে আদালতকে দেখতে হবে। ফলে এখনই বিদেশ যাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*