সিকিমে সুড়ঙ্গে ধসে নিহতের সংখ্যা বেড়ে ২০ হোল

Spread the love

রোজদিন ডেস্ক: সিকিমের তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের কাজে সুড়ঙ্গে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হোল ২০। এখন ও পাঁচ জন ভিতরে আটকে আছেন বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং নিহত দের পরিবার প্রতি ৪ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। আহত দের মাথা পিছু ৫০ হাজার টাকা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী র সঙ্গে কথা বলেন।কেন্দ্র সব রকম সহায়তা করবে বলে জানান। প্রধানমন্ত্রী নিহত দের পরিবার প্রতি ২ লক্ষ টাকা ও আহত দের মাথা পিছু ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানান।
সোমবার নামচির কাছে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের এই কাজ করার সময় আচমকা সুড়ঙ্গের মুখে ভূমিধসে বহু শ্রমিক,আধিকারিক রা ভিতরে আটকে পড়েন। ভিতরে আচমকা মিথেন গ্যাসের বিস্ফোরণ পরিস্থিতি আর ও জটিল করে দেয়।
কিভাবে এই বিস্ফোরণ হোল, তা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি ও রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এইদিন ঘটনা স্থলে গেছিলেন,
উদ্ধার কাজে সহায়তায় পশ্চিমবঙ্গ থেকে একটি দল ও সিকিমে গেছেন। নিহত দের মধ্যে উত্তর বঙ্গের অনেক শ্রমিক আছেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*