প্রশ্নপত্র ফাঁসে দোষীদের শাস্তি হবে, তৈরি হচ্ছে ফাস্ট ট্র্যাক আদালত : প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের শাস্তি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে তা স্পষ্ট। এর জন্য ফাস্ট ট্র্যাক আদালতও তৈরি হচ্ছে। আজ সমাজ মাধ্যমে
প্রধানমন্ত্রী জানান, দেশের তরুণদের কল্যাণ ও স্বার্থ রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, যাঁরা তাঁদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলবে তাদের কোনভাবেই রেহাই দেওয়া হবে না। সেই লক্ষ্যে ফাস্ট ট্র্যাক আদালতও গঠন হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পড়ুয়াদের স্বার্থ রক্ষায় সরকারের নেওয়া ধারাবাহিক সিদ্ধান্তের মধ্যে তা গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লি। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এই সব নিয়ে ককরোচ জনতা পার্টি র প্রতিনিধি, হাসপাতালে অনশনরত শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলেছেন। যদিও এখন অবধি রফা সূত্র কিছু বেরোয়নি।
পরন্তু সরকারের পক্ষে বিরোধী পক্ষকে রাজনীতি করছেন বলে তোপ দাগা চলছে।
আগাম সতর্কতা হিসাবে দিল্লি পুলিশ একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখায় অসন্তোষ ব্যক্ত করেছে আদালত।
আজ ও যন্তর মন্তর সহ সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি থমথমে। গতকালও পুলিশ ওখানে দমন পীড়ন চালায় বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*