নিট আন্দোলন আবহে কেন্দ্রীয় শিক্ষা সচিব বদল কেন্দ্রের

Spread the love

রোজদিন ডেস্ক: নিট প্রশ্নপত্র ফাঁসে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা র দাবিতে উত্তাল সারা দেশ, এই প্রেক্ষিতে উচ্চ শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিল কেন্দ্র। বৃহস্পতিবার অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ ক্যাবিনেট এই পদে নরেশ পাল গাঙ্গোয়ার কে নিয়োগ করল। বিনীত জোশীকে পঞ্চায়েত মন্ত্রকে বদলি করা হয়েছে। নতুন উচ্চ শিক্ষা সচিব নরেশ পাল গাঙ্গোয়ার এর আগে পশু পালন, মৎস্য সহ একাধিক দফতরের সচিব ছিলেন।
এইদিন আর ও বেশ কিছু সচিব পদে রদবদল হয়েছে। তবে উচ্চ শিক্ষা সচিব পদে বদল এই মুহুর্তে সবার নজর কেড়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। প্রসঙ্গত, গত জুন মাস থেকে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টি র আন্দোলন ক্রমে সারা দেশে ছড়িয়ে পড়েছে। কংগ্রেস সহ বিরোধী রা এই আন্দোলনে সংহতি জানানোয় লেগেছে রাজনীতির রঙ ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*