প্রধানমন্ত্রীর বাড়ির কাছে প্রতিবাদ না করে যন্তর মন্তরে যান

সোনমের ভাবমূর্তি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে, কংগ্রেস কে তোপ গীতাঞ্জলি র

Spread the love

রোজদিন ডেস্ক: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশনরত সোনম ওয়াংচুকের ভাবমূর্তি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে কংগ্রেস কে তোপ দাগলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। এই বিষয়ে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখের প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ধর্ণা, অবস্থানের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন,এই সব করে জনতাকে বোকা বানানো যাবে না, যন্তর মন্তরে পড়ুয়া দের আন্দোলনে তিনি কংগ্রেস কে যোগ দিতে বলেন।
কংগ্রেস কে নিশানা করে তিনি বলেন,প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে প্রতিবাদ, অবস্থানে কোন আন্তরিকতা ছিল না, ছিল স্রেফ দেখনদারি। কোন আন্দোলন আসল ও কোন টা প্রতীকী দেখনদারি, তা মানুষ ঠিক বোঝেন। এটা জাগ্রত ভারত। যাঁরা আন্তরিক নয়, তরুণ রা তাঁদের ছুঁড়ে ফেলে দেবেন৷
দিল্লি র হিংসাত্মক ঘটনার সঙ্গে প্রমাণ ছাড়া যন্তর মন্তর আন্দোলন কে যুক্ত না করার জন্য ও তিনি আবেদন জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*