রোজদিন ডেস্ক :
প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্র কড়া নিদানের সিদ্ধান্ত নিলেও ককরোচ জনতা পার্টি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখন ও অনড়। এই দাবি না মানা হলে আরও জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ দিল্লির কন্সটিটিউশন ক্লাবে কেন্দ্রের দুই মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে সিজেপি-র দুই প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার দীর্ঘ আলোচনা হয়।
পরে সি জে পি প্রতিনিধি রা জানান, তাঁদের ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা র দাবি নিয়ে কেন্দ্র শনিবার বিকেল অবধি সময় চেয়েছে। তাঁদের আশা,শিক্ষামন্ত্রী কে শীঘ্রই সরানো হবে। তাঁদের দুটি দাবি ওঁরা নীতিগত ভাবে মেনেছেন। তা হোল, নিট পরীক্ষা বাতিলের পর আত্মঘাতী পরিবারদের ক্ষতিপূরণ ও পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর, আইনি ব্যবস্থা প্রত্যাহার করা।
জে পি নাড্ডা পরে জানান, প্রায় দু ঘণ্টা বৈঠক হয়, সিজেপি তিনটি মূল দাবি ও পরীক্ষা সংস্কারের পাঁচটি প্রস্তাব দিয়েছে। তাঁরা শনিবার বিকেলে আবার ওঁদের সঙ্গে কথা বলবেন ও সরকারের আলোচনার কথা জানাবেন।
সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে পরিস্কার জানিয়ে দেন, যদি সরকার এই প্রতিবাদের সমাধান চায়, তবে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে।

Be the first to comment