রোজদিন ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করেছেন। মেয়াদ শেষের আগে তাঁর এই পদত্যাগ প্রত্যাশিত ই ছিল। বাংলাদেশের পদচ্যুত প্রাক্তন আওয়ামী লিগ শাসনকালে ও তিনি রাষ্ট্র পতি ছিলেন। ঘরে বাইরে নানা চাপের মধ্যে এতদিন কাজ করে যাওয়া সাহাবুদ্দিনের পদত্যাগের পর বিভিন্ন মহলে তাঁকে গ্রেফতারের দাবি, দেশের বাইরে যেতে না দেওয়া ইত্যাদি দাবিও উঠেছে।
গত ৩৯ মাস ক্ষমতায় থাকা বাংলাদেশের সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি দুটি সাধারণ নির্বাচন দেখেছেন৷ তিন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।
২০২৩ সালে তিনি রাষ্ট্রপতি হন। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের সময় তিনি ইতিবাচক ভূমিকা নিয়েছিলেন বলে রাজনৈতিক মহল মনে করেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে পরিচিত ছিলেন। আওয়ামী লিগ তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে আনার সময় তাঁর এই রাজনৈতিক অতীত, মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান ও প্রশাসনিক অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছিল।
প্রতিবেশি ভারত সহ বিশ্বের একাধিক দেশ বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেদিকে নজর রেখেছে।

Be the first to comment