- দুপুর ৩টে থেকে বিকেল ৪টের মধ্যে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্সটাগ্রাম রিলসে এখন ভিউ ৩২৮ মিলিয়ন। অর্থাৎ ৩২ কোটি ৮০ লাখ মানুষ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর ভিডিয়োটি দেখেছেন। এটা বিশ্ব রেকর্ড।
- আজ বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন। আজ সকালে বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরে বিধানসভায় ক্যাগ-এর রিপোর্ট পেশ করার কথা রয়েছে তাঁর।
- নিট ইস্যুতে আন্দোলনে ধর্মতলায় ধুন্ধুমার। একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এলোপাথাড়ি ইট-বোতল-লাঠি, মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক। আহতদের এসএসকেএমে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন।
- নতুন সরকারের প্রথম আড়াই মাসের কর্মকাণ্ডে রাজস্ব আদায় গত বছরের মে থেকে জুলাই মাসের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে বলে শুক্রবার বণিকসভা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফা জমা দেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। সংবিধানের ৭৫ ধারা অনুযায়ী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সেই ইস্তফা গ্রহণও করেন।
- রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রাম প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে জেলায় জেলায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
- মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিহারে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। শনিবার সকালে সেখান থেকে বীরেন্দ্র গুপ্তকে পাকড়াও করে পুলিশ।
- বিজেপির বুথ সভাপতিকে মারধর এবং বাড়িতে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের দু’টি পৃথক মামলায় দীর্ঘদিন পলাতক তৃণমূল নেতা বিপ্লব গোস্বামীকে গ্রেপ্তার করল লালগড় থানার পুলিশ।
- কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা কিছুটা কম।

Be the first to comment