রোজদিন ডেস্ক :
প্রধান বিরোধী কংগ্রেস ধর্মেন্দ্র প্রধানের শিক্ষামন্ত্রী পদে ইস্তফার পর সুর চড়িয়ে কেন্দ্রকে সরানোর ডাক দিয়েছে। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ভয় পাবেন না। এই সরকার কে সরানোর সময় এসে গেছে। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সারা দেশে আন্দোলনে নামা পড়ুয়া দের সংগ্রামকে তিনি কুর্নিশ জানিয়ে বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সমাজ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে রাহুল গান্ধী সারা দেশের আন্দোলনকারী পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের জন্য তাঁরা গর্বিত। গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষার লড়াই এ তাঁরা যেভাবে পথে নেমেছেন, দেশের ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে।
এই সঙ্গে কৃষক, শ্রমিক, গরিব মানুষ সহ কেন্দ্রের নীতিতে বঞ্চিত বলে মনে করা সব মানুষ কে সাংবিধানিক পথে আন্দোলন চালানোর আহবান জানিয়েছেন তিনি। বার্তা দিয়ে বলেন,ভয় পাওয়ার কিছু নেই। সাহসের সঙ্গে নিজেদের মর্যাদা রক্ষার লড়াই চালিয়ে যান।
তাঁদের আন্দোলন এখানেই শেষ নয় বলে স্পষ্ট করেছেন রাহুল গান্ধী।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর কাছে প্রধানমন্ত্রী কে ক্ষমা চাওয়ার দাবি করেছেন তাঁরা। এই ছাড়া গত ২০ জুলাই যন্তরমন্তরে আন্দোলনকারী দের ওপর পুলিশি জুলুমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপি-র আন্দোলনে সংহতি জানিয়ে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থান ও করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধীরা। পরে পুলিশ টেনে হিঁচড়ে তাঁদের সরিয়ে দেয়।

Be the first to comment