১০টা

Spread the love
  1. আপাতত শিক্ষামন্ত্রক দেখবেন প্রহ্লাদ যোশী। কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষামন্ত্রকের পাশাপাশি শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো তাঁকে।
  2. নিট আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ পার্টির। যন্তর-মন্তর থেকে আন্দোলনকারীদের উঠে যাওয়ার ঘোষণা করলেন ককরোচ পার্টির নেতারা
  3. আন্দোলনকারীদের দাবি মেনে বিক্ষোভরত পড়ুয়াদের বিরুদ্ধে করা FIR প্রত্যাহার করার বার্তা দিল কেন্দ্রীয় সরকার
  4. ডালখোলা-চোপড়ায় ট্রাকচালকদের থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ। গ্রেফতার পাঁচজন। তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করল।
  5. ধর্মতলায় ছাত্র বিক্ষোভে মারধর ও হেনস্থার ঘটনায় আটক ৯ জন।
  6. আজ বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বলেন, “আপনারা জানেন যে, সংবিধানে কন্ট্রোলার ও অডিটর জেনারেলের রিপোর্টের একটা সাংবিধানিক গুরুত্ব আছে। আর সব সরকারের দায়িত্ব এটাকে বিধানসভায় পেশ করা। কোনও জানা বা অজানা কারণে গত কয়েক বছর ধরে এই ক্যাগ রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হয়নি।”
  7. গোটা ২৮টি সিএজির রিপোর্ট পেশ করব। আপাতত নাম ও তালিকা আপনাদের সামনে রাখছি। আমরা সামনের দিনে সিএজি রিপোর্ট নিয়ে বিশেষ অধিবেশন করতে চাই। সরকারের যা ত্রুটি সর্বজনীন রূপে পেশ করা সরকারের কর্তব্য।”
  8. সেবাশ্রয় নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক এফআইআর করা হয়েছে।
  9. কলকাতা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম নদিয়ার নাকাশিপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ। ১২ নম্বর জাতীয় সড়কে ঘটেছে দুর্ঘটনা।
  10. রাজস্থানে কাজে গিয়ে দুর্ঘটনা। মৃত তিন পরিযায়ী শ্রমিক। গত বুধবার এই দুর্ঘটনা ঘটে। শনিবার তাঁদের কফিনবন্দি দেহ ফিরল ওল্ড মালদায় গ্রামের বাড়িতে। দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পাচু শেখ (২৮), মুরসালিম হক (২৪) ও রুহুল শেখ (২০)। মুরসালিম ও পাচু ওল্ড মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বালুয়াটোলা এবং নতুনটোলা গ্রামের বাসিন্দা। রুহুল সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সাকোরমা গ্রামের বাসিন্দা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*