শিক্ষামন্ত্রীর ইস্তফা, আন্দোলন প্রত্যাহার সিজেপি-র, সব দাবি মানলো কেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক : 
তাঁদের জেদি, ন্যায়সঙ্গত আন্দোলনের কাছে হার মেনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আন্দোলন তুলে নিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আজ দুপুরে শিক্ষামন্ত্রী তাঁর ইস্তফার ঘোষণা করা মাত্র উচ্ছাস, উল্লাসে ফেটে পড়েন যন্তরমন্তরে আন্দোলনরত সিজেপি সমর্থকরা। শিক্ষামন্ত্রীর ইস্তফা সহ কেন্দ্র তাঁদের দাবি মেনে নেওয়ায় কার্যত উৎসবের চেহারা নেয় যন্তরমন্তর।
পরে সি জে পি র দুই প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে মধ্যস্থতাকারী দুই কেন্দ্রীয় মন্ত্রি জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং বৈঠক করেন।
নাড্ডাদের পাশে বসে সিজে পি নেতা সৌরভ দাস বলেন, সদিচ্ছার সঙ্গে তাঁরা অবস্থান তুলে নিচ্ছেন। তাঁদের আশা, সময়সীমার মধ্যেই কেন্দ্র তাঁদের সব শর্ত পূরণ করবে।
ঠিক হয়েছে, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে এই আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর সব মামলা তুলে নেওয়া হবে।
নিটের প্রশ্নপত্র ফাঁসের পর পরীক্ষা বাতিল হওয়ায় যে সব মেধাবী পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাঁদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা জানান, তাঁদের সব দাবিই মেনেছে কেন্দ্র। নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্মানজনক ক্ষতিপুরণ দেবে কেন্দ্র।
একই কথা জানান নাড্ডা জিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*