সুদীপ ব্যানার্জির নামে পোস্টারে নাম তাপস রায়, কুণাল ঘোষের, অস্বীকার তাঁদের

Spread the love

রোজদিন ডেস্ক :

“বেইমান আর চোরটা, নয়না দিদির বরটা।” মধ্য কলকাতায় ছেয়ে যাওয়া এই পোস্টার ঘিরে বিতর্ক জমে উঠেছে। অত্যন্ত তাৎপর্য পূর্ণ ভাবে এই পোস্টারের প্রচারে নাম আছে তাপস রায় ও কুণাল ঘোষের। যা দুজনেই দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

শিল্পমন্ত্রী তাপস রায় সাফ জানান, ওই পোস্টারে যে তাপস রায়ের নাম আছে, তিনি নন। এই বিষয়ে তিনি কিছু জানেন না।

এই কাজ এলাকার সাধারণ মানুষ বা তৃণমূল সমর্থকরা হয়ত করেছেন। একই নাম অনেকেরই থাকতে পারে। উত্তর কলকাতার সাধারণ মানুষ ওঁকে ঘৃণা করে বলেও তিনি মন্তব্য করেন।

কুণাল ঘোষও পৃথক ভাবে বলেন, এই পোস্টারের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তবে ওখানে সুদীপ ব্যানার্জিকে নিয়ে যা লেখা আছে, এই বিষয়ে তিনি সহমত পোষণ করেন। এটা গোটা কলকাতাই জানে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আজ দিল্লিতে সুদীপ ব্যানার্জি-সহ অন্য বিদ্রোহী সাংসদরা এনডিএ-র বৈঠকে যোগ দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*