রোজদিন ডেস্ক :
এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে এক সারি তেই বসলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখের সঙ্গে এক সারিতেই দেখা গেল সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার প্রমুখ সাংসদ দের। এই প্রথম অখ্যাত এনসিপিআই এ যোগ দেওয়া সাংসদ দের এনডিএ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে অংশ নিয়ে তাঁরা সকলেই খুশি।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সুদীপ ব্যানার্জি।
আজ তাঁরা এনডিএ বৈঠকে যোগ দেন।
আজ এনডিএ-র মঙ্গল মিলনে আমন্ত্রণ পেয়েও যোগ দিয়ে দৃশ্যত খুশি কাকলি ঘোষ দস্তিদার বলেন, তাঁরা দেশের অগ্রগতি, মুক্ত বাণিজ্য চুক্তি ও কৃষকদের নিয়ে নানা তথ্য জেনেছেন। এই তথ্যের ভিত্তিতে সাধারণ মানুষকেও তাঁরা বোঝাতে পারবেন বলে জানান।

Be the first to comment