নিট কান্ডে উত্তাল সংসদ, ২ টো অবধি মুলতুবি

Spread the love

রোজদিন ডেস্ক : 

নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন কারীদের ওপর পুলিশি নিপীড়নের অভিযোগে আজও সংসদের উভয় সভা বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠি, ছররা গুলি চালানোর নির্দেশ কার ছিল, এই সব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবিতে তুমুল বিক্ষোভ দেখান কংগ্রেস সহ বিরোধী পক্ষ। কংগ্রেসের পবন খেরা বলেন, কেন্দ্রীয় সরকার উদ্ধত, একগুঁয়ে আচরণ করছে। তারা এই সব নিয়ে আলোচনার দাবি মানছে না। কেন প্রধানমন্ত্রী এই সব নিয়ে ক্ষমা চাইছেন না, স্বরাষ্ট্র মন্ত্রী কোন বিবৃতি দিচ্ছেন না, তিনি প্রশ্ন তোলেন। তুমুল হৈ হট্টগোলে উভয় সভাই আজ দুপুর ২ টো অবধি মুলতুবি হয়ে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*