পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন, নিহত ১৯, আহত বহু, উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : 
পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন নিয়ে ব্যাপক হিংসাত্মক ঘটনায় ১৯ জন প্রাণ হারালেন। আহত হয়েছেন বহু মানুষ। সোমবার এই নির্বাচনের প্রথম দফা শুরু হয়। চলবে ১০ আগস্ট অবধি। প্রথম দিনের নির্বাচনে ব্যাপক গোলমাল, হিংসাত্মক ঘটনা হয়। ক্ষমতাসীন ও বিরোধী পক্ষ, উভয়ই একে অপরের বিরুদ্ধে রিগিং এর অভিযোগ করেন।
ভারত এই নির্বাচনকে স্বীকৃতি দেয় না। কাশ্মীর, লাদাখের বেশ কিছু অংশ পাকিস্তান জোর করে দখল করে রাখার অভিযোগে বিদেশ মন্ত্রক এই নির্বাচনের বিরোধিতা করে আসছে। এই অশান্তি পাকিস্তানের দীর্ঘদিনের নিপীড়ন, জোর করে দখল করে রাখার প্রতিফলন বলে তাঁরা মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*