তথ্য কমিশনের সদস্য পদে ইস্তফা প্রাক্তন ডিজি-র স্ত্রী সঞ্চিতা কুমার

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্য তথ্য কমিশনের সদস্য পদে ইস্তফা দিলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার। গত বছর জুন মাসে তাঁকে এই কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছিল।
সূত্রের খবর, রাজ্যপাল আর এন রবি কে সঞ্চিতা কুমার ইস্তফাপত্র পাঠিয়েছেন।। সেখানে বিতর্ক উসকে দিয়েছেন তিনি। লিখেছেন, রাজ্য সরকারের ইচ্ছা তিনি যেন এই পদে আর না থাকেন। কমিশনের সচিবের সূত্রে তিনি এই কথা জানার পর ইস্তফা দেন। সচিব কে এই কথা জানান, সরকারের প্রশাসনিক সংস্কার ও কর্মীবর্গ দফতরের পদস্থ আধিকারিক। গত বছর অবসরপ্রাপ্ত আইআরএস আধিকারিক সঞ্চিতা কুমার ও তৃণমূলের প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতোকে তথ্য কমিশনের সদস্য মনোনীত করে প্রাক্তন রাজ্য সরকার।
প্রাক্তন ডিজি-র স্ত্রীর এই মনোনয়ন নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ওঠে।
পালাবদলের পর তাঁর এই ইস্তফা নিয়েও গুঞ্জন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*