দশে দশ

Spread the love
  1. ঝাড়খণ্ডে গ্রেপ্তার মাওবাদীদের প্রবীণ নেতা মিসির বেসরা। পুলিশ জানিয়েছে, ধানবাদ জেলার বারওয়াড্ডা থানা এলাকার মানিয়াডিহি থেকে মঙ্গলবার মিসিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও দুই মাওবাদী নেতাকে।
  2. গুরুপূর্ণিমা উপলক্ষে সাতসকালে উপচে পড়া ভিড় হরিদ্বারে। পুণ্য তিথিতে গঙ্গাস্নানের জন্য সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা।
  3. ২০২৬-এর নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চার্জশিট দিলো সিবিআই। ১৩ অভিযুক্তের নামে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি।
  4. কাজের স্বচ্ছতা আনতে প্রত্যেকটি দপ্তরকে নিয়মিত ইন্টারনাল অডিট বা অভ্যন্তরীণ নিরীক্ষণ করানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  5. স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্যারেড করানো যাবে না কোনও স্কুল পড়ুয়াদের। কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।স্কুল পড়ুয়ারা প্যারেড না করলেও অংশ নিতে পারবেন কলেজ পড়ুয়ারা।
  6.  দুর্গাপুজোর আগেই রাস্তা ঠিক করতে হবে রাস্তা। সচিবদের বৈঠকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  7. ‘ফার্ন বায়োডায়ভার্সিটি পার্ক’ গড়বে পালাবদলের সরকার। বিজ্ঞান–প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী মঙ্গলবার কলকাতায় রাজ্যে থাকা জাতীয় স্তরের বৈজ্ঞানিক গবেষণামূলক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনার পরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
  8. আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বিকেল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
  9. এস এফ আই এর জাতীয় স্তরের যুগ্ম সম্পাদক ঐশী ঘোষকে গ্রেফতার করতে দিল্লিতে  সিপি এমের সদর দফতর এ কে গোপালন ভবনে হানা দিল দিল্লি পুলিশ।
  10. কিংবদন্তি   অভিনেতা  প্রয়াত দেবানন্দের পুত্র সুনীল আনন্দ প্রয়াত হয়েছেন। লন্ডনে হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। বয়েস হয়েছিল ৭০।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*