প্রতিবেদন: সাতসকালে দোকান খুলতে এসে বিপত্তি। দোকানদার দেখেন দোকানের সামনে পড়ে আছেন একজন। ডাকাডাকি করে সাড়া না মেলায় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ আসার অনেক আগেই মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির। অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু স্থানীয় ইকো পার্ক থানা। কীভাবে মৃত্যু জানার চেষ্টা হচ্ছে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। বুধবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনের রামমন্দির এলাকায়। নিউটাউনের রামমন্দিরের পাশে রয়েছে একটি পুরনো খাবারের দোকান। রোজকার মতই বুধবার সকালে মালিক দোকান খুলতে গিয়ে দেহটি পড়ে থাকতে দেখেন। তখনই তিনি আশপাশের দোকানদার ডাকেন। স্থানীয়রা জানিয়েছেন, মৃতের কপালে আঘাতের দাগ ছিল। পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে, বলেই দাবি পুলিশের।

Be the first to comment