অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার

Spread the love

রোজদিন ডেস্ক :

বীরভূমের এক সরকারি বাস চালকের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা, সোনা উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। তিনি বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের আত্মীয়। এই টুলু মন্ডল বর্তমানে ঋতব্রতপন্থী তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। বেআইনি পাথর খাদান, গরু পাচার সহ একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে আচমকাই তাঁর আত্মীয় মিনার মন্ডলের বাড়ি হানা দেয় পুলিশ। রাতভর সেখানে তল্লাশি চলছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা, সোনা ইত্যাদি। একজন সাধারণ সরকারি বাস চালকের বাড়ি এত টাকা, সোনা কোথা থেকে এলো তা নিয়ে বিস্মিত স্থানীয় মানুষ জন। ছড়িয়েছে চাঞ্চল্যও। এখন অবধি পাওয়া খবরে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৩০ কোটির বেশি, সোনা মিলেছে ৮/১০ কিলো।

বিজেপির সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা সহ অন্যরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।

স্থানীয় সূত্রে প্রকাশ, মিনার মন্ডল বাস চালানো ছাড়া টুলু মন্ডলের একাধিক ব্যবসার সঙ্গেও যুক্ত। তাঁর বাড়ি এত টাকা, সোনা কিভাবে এলো পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*