নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসার নামে তরুণীকে ধর্ষণ ওষুধ খাইয়ে গণধর্ষণ, গ্রেফতার কেন্দ্রের কর্ণধার

Spread the love

প্রতিবেদন: নেশামুক্তি কেন্দ্রে এক তরুনীকে চিকিৎসার নামে ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ। তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই কেন্দ্রের প্রধানকে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার দাড়িপুকুর এলাকার ঘটনা। ধৃত সন্দীপন মজুমদারকে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। অভিযোগ, নেশার আসক্তি ছাড়াতে পরিবারের সদস্যরা ওই তরুণীকে দাড়িপুকুরের একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করেন। কিন্তু সেখানে চিকিৎসার বদলে কেন্দ্রের কর্ণধার সন্দীপন মজুমদার ও তাঁর সহযোগীরা তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে একাধিকবার গণধর্ষণ করে। ওই তরুণী দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সন্দীপন মজুমদারকে গ্রেফতার করে। তরুণীর আরও অভিযোগ, ওই কেন্দ্রে থাকা আবাসিকদের সঙ্গে দুর্ব্যবহার, মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*