জাপানে ভূমিকম্পে নিহত ১৩, বহু নিখোঁজ

Spread the love

রোজদিন ডেস্ক :

জাপানের ভয়াবহ ভূমিকম্পে এখন অবধি ১৩ জনের প্রাণহানির খবর মিলেছে। বহু মানুষ নিখোঁজ। আহত হয়েছেন অনেক মানুষ। গতকাল ওই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১।

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি নিজে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এলাকার উদ্ধার কাজ পর্যবেক্ষণ, তদারকি করছেন।

তিনি নিহত, দুর্গতদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন। সরকার যত সম্ভব দুর্গতদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানান।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে খাবার, জল সহ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে। যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*