আগামীকাল ১ অগাস্ট থেকে রাজ্যে শুরু জনগণনার প্রথম ধাপ, চলবে ১৫ অগাস্ট পর্যন্ত

Spread the love

প্রতিবেদন: সারা দেশের সঙ্গে আগামীকাল শনিবার ১ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়। এ বার ডিজিটাল পদ্ধতিতে দু’ধাপে হবে জনগণনার কাজ। প্রথম পর্যায়ে ১ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত নাগরিকেরা অনলাইনে নিজেরাই নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এদিন সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকের সেচ দফতরে আনুষ্ঠানিক ভাবে এর শুরুটা করবেন। এর জন্য নির্দিষ্ট অনলাইন পোর্টালে নাগরিকেরা প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন। এর পর দ্বিতীয় পর্যায়ে ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি তালিকাভুক্তি এবং গৃহগণনার কাজ করবেন গণনাকারীরা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হবে প্রকৃত জন গণনার পর্ব। সেই সময় প্রতিটি পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। ওই তথ্যের ভিত্তিতেই জনগণের তথ্য ভান্ডার তৈরি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*