প্রতিবেদন: একই দিনে কিছু সময়ের ব্যবধানে তৃণমূলের দুই প্রাক্তন তথা বর্তমানে এনসিপিআই সাংসদ দেখা করলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমে দেখা করেন শতাব্দী রায়। এর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন জুন মালিয়া। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে দিল্লি থেকে বাংলার রাজনীতিতে। জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ সংসদে প্রধানমন্ত্রীর ঘরে তাঁর সঙ্গে একান্তে দেখা করেন সাংসদ শতাব্দী রায়। সূত্রের খবর, প্রায় মিনিট পনেরো ধরে দু’জন কথা বলেন। বৈঠকে দল হিসেবে এনসিপিআই-এর ভবিষ্যৎ এবং সাংসদের লোকসভা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। শতাব্দীকে ধরলে এই নিয়ে দ্বিতীয় কোনও এনসিপিআই সাংসদের সঙ্গে প্রধানমন্ত্রী পৃথকভাবে কথা বললেন। তবে ওই বৈঠক নিয়ে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী বা শতাব্দী রায়ের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি মেলেনি। এর আগে প্রবীণ এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। এদিনই এনসিপিআইয়ের আর এক সাংসদ জুন মালিয়া দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।
প্রসঙ্গত, সম্প্রতি এনডিএ-র বৈঠকে দেখা গিয়েছিল তৃণমূলত্যাগী, এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে।
একই দিনে দুই অভিনেত্রী তথা এনসিপিআই সাংসদ দেখা করলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমে দেখা করেন শতাব্দী রায়। এর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন জুন মালিয়া। ওই বৈঠক নিয়ে জুন মালিয়া জানান, বৈঠকে তিনি তাঁর নির্বাচনী এলাকা মেদিনীপুরের শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। মেদিনীপুরের আদিবাসী সম্প্রদায়ের জন্য কিছু উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং তৃণমূল স্তরে ফুটবলের প্রসার নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে বলেই দাবি জুনের। একই সঙ্গে তাঁর দাবি, অমিত শাহের কাছ থেকে তিনি আগামীদিনের জন্য বেশ কিছু রাজনৈতিক পরামর্শও পেয়েছেন।

Be the first to comment