রোজদিন ডেস্ক :
রামমন্দিরে আর্থিক তছরূপ নিয়ে আজ অভিনব প্রতিবাদ হোল সংসদ চত্বরে।। সেখানে রাখা ছিল একটি প্রণামী সদৃশ বাক্স। যেখানে বিরোধী নেতা রাহুল গান্ধী সহ বিরোধী সাংসদরা টাকা রাখছিলেন। আর গেরুয়া পরিহিত নির্দল সাংসদ পাপ্পু যাদব পুরোহিতের বেশে সেই বাক্স থেকে নিঃশব্দে টাকা “চুরি” (!) করছিলেন। পথ নাটক সদৃশ এই প্রতীকি প্রহসনের ভক্ত হয়েছিলেন বিরোধী সাংসদরা, সমাজবাদী দলের এক সাংসদ পুরোহিত বেশী পাপ্পু যাদবের সঙ্গে ছদ্ম বচসায়ও করেন। প্রিয়াঙ্কা গান্ধী, অবধেশ প্রসাদ, ধর্মেন্দ্র যাদব, মহুয়া মাজি প্রমুখ বিরোধী সাংসদ রা এই প্রতিবাদে অংশ নেন, সেখানে “অমিত শাহ সদনে গায়েব কেন?” লেখা একটি বিশাল ব্যানারও ছিল।
লোকসভা সচিবালয় সংসদ ভবনের চত্বরে এই ধরনের প্রতিবাদ নিয়ে ক্ষুব্ধ। সূত্রের খবর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই নিয়ে অসন্তুষ্ট, এই ধরনের ঘটনা আর যাতে না হয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে শাসক দল। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং অভিযোগ করেন, এই প্রতিবাদ সনাতনিকে বদনাম করেছে।
আজ ও সংসদের মকর দ্বারের সামনে বিরোধী পক্ষ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে ধ্বনি দেন।

Be the first to comment