চন্দ্রনাথ রথ হত্যা, বিজেপি কর্মী দুই ভাই গ্রেফতার

রাজনৈতিক ষড়যন্ত্র কিনা, খতিয়ে দেখছে সি বি আই

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যায় বিজেপি কর্মী দুই ভাই সাগর সোনকর ও সাহেব সোনকর কে গ্রেফতার করেছে সি বি আই। তাঁদের নিয়ে এই হাই প্রোফাইল হত্যা কান্ডে এগার জন গ্রেফতার হয়েছেন। শুক্রবার ধৃত দুই ভাই কে বিশেষ সি বি আই আদালতে পেশ করা হয়। আদালত তাঁদের সাত দিনের সিবি আই হেফাজতের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর চন্দ্রনাথ রথ হত্যার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা। ধৃত দুই ভাই আগে তৃণমূলে থাকলেও পরে তাঁরা বিজেপি তে যোগ দেন।
তাঁরা ই এই হত্যার মূল চক্রী, নাকি অন্য কেউ তাঁদের বরাত দিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। গত বছর ডিসেম্বরেই চন্দ্রনাথ রথ কে খুনের পরিকল্পনা করা হয়, নানা কারণে তা ভেস্তে যায়। সূত্রের খবর, বিজেপি তে যোগ দিলেও ল্যান্ড লাইনে রাজনৈতিক নেতাদের সঙ্গে ( বিরোধী পক্ষের?) তাঁরা যোগাযোগ রাখতেন। সিবি আই এর অভিযোগ, এই ষড়যন্ত্রে সাগর সোনকর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এই হত্যার মূল চক্রী, শ্যুটার দের জন্য তহবিল জোগাড় করা ইত্যাদি তিনি ই করেন।
সূত্রের খবর, প্রভাবশালী বহু তৃণমূল নেতাদের সঙ্গে এই দুই ভাই এর যোগাযোগ ছিল।
সাগর ও সাহেব সোনকরকে কোথা থেকে সি বি আই গ্রেফতার করেছে তা জানা যায় নি। এই পর্যন্ত গ্রেফতার হওয়া এগার জনের মধ্যে ছয় জন শার্প শ্যূটার, বাকিরা এই হত্যায় সমন্বয়ে জড়িত।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের দুদিন পরেই শুভেন্দু অধিকারী র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ কে বাড়ি ফেরার সময় মধ্যমগ্রামে দুষ্কৃতি রা হত্যা করে উধাও হয়।। প্রথমে এস টি এফ এর তদন্তে নামলেও পরে সি বি আই তদন্তের দায়িত্ব নেয়।
এই ঘটনার সময় মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম প্রায় নিশ্চিত হয়ে গেছিল।।তাঁর তরুণ, কর্মদক্ষ
আপ্ত সহায়কের এই পরিকল্পিত হত্যাকান্ডে রাজ্য ব্যাপী তোলপাড় ওঠে।
বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার জানান, ধৃত দুই ভাই কে তিনি চেনেন না, চদ্রনাথ রথ তাঁর ছোট ভাই এর মত ছিলেন, তাঁর আততায়ীরা শাস্তি পাক, এটি ই কাম্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*