জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা

নিহত এক পরিযায়ী শ্রমিক, গুরুতর আহত এক

Spread the love

রোজদিন ডেস্ক: জম্মু কাশ্মীরের কুলগামে জঙ্গি হানায় এক পরিযায়ী শ্রমিক মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন।। গুরুতর আহত আর একজন।
সূত্রের খবর, তাঁরা দুজনেই ছত্তিশগড় থেকে কাজের জন্য এখানে এসেছিলেন। কুলগামের কেল্লাম গ্রামে এই জঙ্গি হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে রেখে আক্রমণ কারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
গত দশ দিনে এই নিয়ে দ্বিতীয় বার কাশ্মীরে জঙ্গি হানা হোল।।গত সপ্তাহে অনন্তনাগে হামলায় একজন পুলিশ কর্মী প্রাণ হারান। এই হত্যার প্রেক্ষিতে কাশ্মীরে তিন হাজার সন্দেহ ভাজন কে আটক করা হয়। এতজন কে আটক করায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পরিস্থিতি আর ও অবনতি হওয়ার আশঙ্কা ব্যক্ত করেন।
কাশ্মীরে অমরনাথ যাত্রা চলাকালীন এই হামলা হয়।
এইদিন জঙ্গি আক্রমণে পরিযায়ী শ্রমিক দীপক প্রাণ হারান। আক্রান্ত অপর শ্রমিক ভূপেন্দ্র গুরুতর আহত অবস্থায় হাসপাতালে। তাঁর অবস্থা সঙ্কট জনক।
দুই পরিযায়ী শ্রমিক কে জঙ্গি আক্রমণের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*