দশে দশ

Spread the love
  1.  ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, যন্তর মন্তরে যা ঘটেছে, তা শুধু দেশ নয়, গোটা বিশ্ব দেখেছে। তাঁর কথায়, “শুধু আমিই নই, আমার প্রয়াত মা-ও অত্যন্ত আপত্তিকর ভাষার শিকার হয়েছেন। এ ধরনের ভাষার কোনও সভ্য সমাজে স্থান নেই।”
  2. যুব সমাজকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আসুন, দেশের জন্য আমরা একসঙ্গে কাজ করি। নতুন কিছু শিখি, নিজেদের ভুল থেকে শিক্ষা নিই এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই।”
  3. জম্মু-কাশ্মীরের কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর জঙ্গি হানায় মৃত বেড়ে ২। দুই শ্রমিক ছত্তিসগড়ের বাসিন্দা। দুজনেই ইটভাটায় কাজ করতেন। টার্গেট কিলিংয়ের দায় নিয়েছে লস্কর ই তৈবা।
  4. হামিমের সঙ্গে যোগ মিলেছে পাকিস্তানের ‘কুখ্যাত’ গ্যাংস্টার শাহজ়াদ ভাট্টি এবং আজমল গুজ্জরের। তদন্তকারীদের দাবি, ঘটনায় যোগ রয়েছে শাহজ়াদের দোসর পাক গোয়েন্দা সংস্থা আইএসআই।
  5. পুলিশের জালে জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী। ধৃতের নাম অর্পিতা সরকার। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে বেঙ্গল STF গ্রেপ্তার করেছে অর্পিতাকে। বেঙ্গল STF-এর দাবি, জঙ্গি মডিউলের সঙ্গে হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট নিত ধৃত।
  6. দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের। ২০৯ টাকা দাম কমে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ২৮৭২ টাকা ৫০ পয়সা। ১ অগস্ট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। 
  7. শনিবার রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন তসলিমা। সূত্রের খবর, এ দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  8. শনিবার থেকে শুরু হচ্ছে জনশুমারি। সাধারণ মানুষ চাইলে প্রথম ধাপে ‘সেল্ফ-এনিউমারেশন’ বা স্ব-শুমারি প্রক্রিয়া নিজেরাই সেরে ফেলতে পারবেন। যাতে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন তাঁরা। এর জন্য প্রথমে জনগণনা সম্পর্কিত পোর্টাল https://se.census.gov.in-এ লগ–ইন করতে হবে। ১৫ অগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। তার পরের দিন থেকেই দ্বিতীয় দফায় শুরু হবে ‘ফিল্ড-এনিউমারেশন’। এই প্রক্রিয়া চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
  9. আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।
  10. মরক্কো থেকে স্পেনের সিউটায় ঢুকতে গিয়ে অভিবাসীদের মৃত্যুর সংখ্য়া বেড়ে হয়েছে ৫৭। মরক্কো থেকে কমবেশি ৫০,০০০ অভিবাসী বৃহস্পতিবার স্পেনের সেউতায় ঢুকে পড়েন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*