প্রতিবেদন: টানা দু’মাস কমল বাণিজ্যিক এলপিজির সিলিন্ডারের দাম। এর আগে জুলাই মাসের প্রথমদিন কমেছিল দাম। ফের অগাস্টের ১ তারিখ থেকে আরও একবার দাম কমল ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। ফলে কিছুটা স্বস্তি ফিরল হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান মালিকদের। আজ থেকে কলকাতায় ২০৯ টাকা দাম কমল ১৯ কেজি সিলিন্ডারের। নতুন দাম হল ২৮৭২ টাকা ৫০ পয়সা। ১ অগস্ট থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম কমায় হোটেল, রেস্তোরা মালিকদের কিছুটা সুরাহা হলেও গৃহস্থালির ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রইল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় গত মাসে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৪ টাকা কমিয়েছিল তেল সংস্থাগুলি। এই মাসে ফের ২০৯ টাকা দাম কমল। তবে তার আগে যুদ্ধের আবহে টানা দাম বাড়ছিল পেট্রো পণ্যের। তার থেকে এবার কিছুটা স্বস্তুি ফিরল।
বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও এই মাসে গৃহস্থালির গ্যাসের দাম কমানোর কোনও ঘোষণা হয়নি। ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকাই রইল। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় গৃহস্থেরও আশা আগামী দিনে ১৪.২ কেজি সিলিন্ডারের দামও কমবে।

Be the first to comment