তুষার ঝড় প্রাণ কাড়লো কিংবদন্তি পর্বত আরোহী নির্মল পুরজার, শোক সর্বত্র

Spread the love

রোজদিন ডেস্ক: ভয়ঙ্কর তুষার ঝড় প্রাণ কাড়লো কিংবদন্তি পর্বত আরোহী নির্মল পুরজার। এই মর্মান্তিক খবরে গভীর শোকের ছায়া নেমেছে ক্রীড়া, পর্বত আরোহী মহলে। শুক্রবার থেকে পাঁচ পর্বত আরোহী সহ নিখোঁজ ছিলেন তিনি। ব্রড পিকের এক অভিযানে গেছিলেন তাঁরা। যে সংস্থার হয়ে এই অভিযান, তাদের পক্ষে গভীর দুঃখের সঙ্গে জানানো হয়,শুধু নির্মল পুরজার নয়, পুর বাহাদুর গুরুং, নিমা শেরপাকেও হারিয়েছেন তাঁরা। এই অকল্পনীয় বেদনায় কিছু বলার নেই। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কাছে কারাকোরাম পর্বতমালার এই চূড়ায় চিরদিনের মত হারিয়ে গেলেন তাঁরা। নেপাল ভিত্তিক নির্মল পুরজার অসমসাহস, মানবিকতার উচ্চ প্রশংসা করে সংস্থা। মানুষ পারে না, এমন কাজ নেই, এমন মন্ত্রে লক্ষ লক্ষ মানুষ কে উৎসাহিত করেছেন তিনি,, তুষার ঝড় কেড়ে নিল তাঁর প্রাণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*