প্রতিবেদন: আগামীকাল মঙ্গলবার বিচার ভবনে কলকাতার নগর দায়রা আদালত ভবনের চতুর্থ তলে এনআইএ-র দুটি বিশেষ আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি-সহ অন্যান্য বিচারপতি ও প্রশাসনিক কর্তারা। এনআইএ-র কৌসুলি অরুণ কুমার মহান্তি জানান, এতদিন এনআইএ র মামলার শুনানি চলত কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের এজলাসে ও ইডির বিশেষ আদালতে। এনআইএর বিশেষ সরকারি কৌসুলি দেবায়ন সেন জানান, এই আদালত দুটিতে এনআইএর মামলাই হবে।

Be the first to comment