জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য, শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর নামাঙ্কিত করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের

Spread the love

রোজদিন ডেস্ক :

যাঁর মেঘ মন্দ্রিত কন্ঠে এখনও মহালয়ার ভোরে ঘুম ভাঙে আপামর বঙ্গবাসীর, প্রয়াত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর জন্মদিনে তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর সঙ্গে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম তাঁর নামাঙ্কিত করার প্রস্তাব দেন তিনি। উত্তর কলকাতার রামধন মিত্র লেনে তাঁর বাড়িটি হেরিটেজ ভবনের স্বীকৃতি দেওয়ার, আকাশবাণী ভবনে প্রয়াত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর আবক্ষ মূর্তি স্থাপনেরও দাবি করেন তিনি।

আজ সকালে কিংবদন্তি বাচিক শিল্পীর বাড়ি যান অগ্নিমিত্রা পাল। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। ওখানে গিয়ে নিজের এক অনন্য অনুভূতি র কথা বলেন। জানান, রাজ্যের সংস্কৃতির সঙ্গে ওঁর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাঁর উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রতিকৃতিতে মাল্যদান করেন।

রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের এমন সহজ সরল আন্তরিকতায় মুগ্ধ কিংবদন্তি শিল্পীর পরিবারও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*